
The official #Twitter account of Janardanpur High School. ESTD:1974.
Mirsarai, Chittagong.
Joined March 2013
- Tweets232
- Following1
- Followers7
- Likes0
শুভ প্রবারণা পূর্ণিমা।
গৌতম বুদ্ধের অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আত্মশুদ্ধি এবং ত্যাগের এই পবিত্র উৎসবে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
ফানুসের আলোয় দূর হোক মনের সব অন্ধকার, সবার জীবন ভরে উঠুক শান্তি ও মঙ্গলে।
2
🌺 শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। 🌺
হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর সহাবস্থানের বন্ধনে অটুট থাকুক আমাদের সমাজ। 1/2
1
5
SSC ২০২৬ সালের পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তোমাদের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের পথকে সুগম করুক। সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।
5
যে অন্ধকার মানুষকে মানুষ ভুলিয়ে দেয়,
সেই অন্ধকারের বিরুদ্ধেই হোক আজকের ত্যাগ।
এই ঈদে—
ত্যাগ হোক লালসার,
অহংকারের,
নিষ্ঠুরতার।
মানবতা ফিরে আসুক মানুষের মাঝে।
ঈদ উল আযহা মোবারক।
শুভ নববর্ষ! 🌸
নতুন বছর হোক নতুন আশা, নতুন স্বপ্ন আর সুন্দর সম্ভাবনায় ভরপুর।
সব দুঃখ-গ্লানি পেছনে ফেলে আগামীর পথে এগিয়ে চলুক আপনার প্রতিটি দিন।
বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা সবাইকে।
12
শুভ নববর্ষ! 🌸
নতুন বছর হোক নতুন আশা, নতুন স্বপ্ন আর সুন্দর সম্ভাবনায় ভরপুর।
সব দুঃখ-গ্লানি পেছনে ফেলে আগামীর পথে এগিয়ে চলুক আপনার প্রতিটি দিন।
বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা সবাইকে।
9
🇧🇩 ২৬শে মার্চ - মহান স্বাধীনতা দিবস 🇧🇩
শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম- একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩
5
🌙 ঈদ মোবারক 🌙
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, শান্তি ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
এই শুভ দিনে আমরা আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সবাইকে জানাই নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।
4
২১ ফেব্রুয়ারী- আমাদের গৌরব, আমাদের অহংকার।
ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা।
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #২১ফেব্রুয়ারী
8
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 🎉
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সুস্বাস্থ্য ও সাফল্য।
আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
Happy New Year 2026
17
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
মহান আল্লাহ তাঁর আত্মার মাগফিরাত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
4
বিজয় আমার অনুপ্রেরণা, আমার অহংকার। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ। 🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
5
১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস
১৯৭১ সালের এই দিনে দেশের জন্য জীবন উৎসর্গ করা সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মেধা ও দেশপ্রেমের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তাদের দেখানো পথেই আমাদের সমৃদ্ধির যাত্রা অব্যাহত থাকবে।
#শহীদবুদ্ধিজীবীদিবস
5
সকলকে জানাই শারদ শুভেচ্ছা ও বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!
অশুভ শক্তির বিনাশকারী মা দুর্গা সকলের জীবনে বয়ে আনুন মঙ্গল ও সমৃদ্ধি। বিজয়া দশমীর এই শুভক্ষণে পুরনো দিনের সব মলিনতা ভুলে নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন।
শুভ দুর্গা পূজা ও শুভ বিজয়া দশমী!
3
জাতীয় শোকাবহ দিন...
আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
✈️ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কূল এন্ড কলেজে বিধ্বস্ত হয়ে এই হৃদয়বিদারক ট্র্যাজেডির জন্ম দিয়েছে। শতাধিক আহত, বহু প্রাণের অকাল মৃত্যু—এই ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়।
1
7
🙏 আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা রইল।
#মাইলস্টোন_ট্র্যাজেডি #BangladeshAirForce #PrayForDhaka #জাতীয়শোক
6
















