যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের দেওলিয়াপনা এবং ভবিষ্যৎ করণীয়।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনী অভিজ্ঞতা - যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বরণ করেছে - আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, অর্থবিত্ত, করপোরেট শক্তি এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক ক্ষমতাকাঠামোর প্রভাব যত প্রবলই হোক না কেন, জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সব সময় দমিয়ে রাখা যায় না। রাজনৈতিক নেতৃত্ব যদি আদর্শনিষ্ঠ হয় এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকে, তাহলে বিত্তশালী ও প্রভাবশালী মহলের আধিপত্যকেও চ্যালেঞ্জ করা সম্ভব।
কিন্তু প্রশ্ন হলো, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের মত এমন কেউ আছেন?
আর যদি না থাকেন, তাহলে আমাদের নতুন প্রজন্ম কি এমন নেতৃত্ব সৃষ্টি করতে পারবে?
সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একজন বার্নি স্যান্ডার্সকে খুঁজে পাওয়া নয়; বরং এমন একটি গণতান্ত্রিক ও নৈতিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে তাঁর মতো নেতৃত্বের জন্ম হতে পারে, বিকাশ ঘটতে পারে এবং সফল হওয়ার সুযোগ পেতে পারে।
কারণ প্রকৃত রাজনৈতিক পরিবর্তন কেবল শাসকের পরিবর্তনে আসে না। আসে রাজনৈতিক আদর্শের পরিবর্তনে, নেতৃত্বের চরিত্রে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতে এবং জনগণের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতায়।
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা সেই পরিবর্তনের জন্য কতটা প্রস্তুত- তার ওপর।
নিবন্ধটির বাংলা ও ইংরেজি লিংক কমেন্ট বক্সে।
2
2
258
মৃত্যুন্জয়ী প্রাণ।
বিনম্র শ্রদ্ধা।
মুক্তিযোদ্ধা যাদুঘর কতৃপক্ষকে ধন্যবাদ এই প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনার জন্য। 🙏
1
3
196
Sadly, this exhibition was not finally allowed to open! 😢
banglatribune.com/978548
1
54
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে এর প্রাথমিক লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী পূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সক্ষমতায় কাজে লাগাতে জাপান স্বাভাবিকভাবেই চাইবে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি ভারতীয় ভূখণ্ডের মাধ্যমে নেপাল ও ভুটানকেও আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ করিডোর এবং সমন্বিত শিল্প ও বাণিজ্যিক ভ্যালু চেইনের সঙ্গে সম্পৃক্ত করতে।
আর এসব কার্যক্রমকে বাস্তবে রূপ দিতে হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, আন্তঃরাষ্ট্রীয় ট্রানজিট ফি নির্ধারণে পারস্পরিক গ্রহণযোগ্য চুক্তি, শুল্ক ও কাস্টমস ব্যবস্থার সমন্বয় এবং আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ও ট্রানজিট পয়েন্টগুলোকে কার্যকর ও সচল করা অপরিহার্য।
আর কোন পরাশক্তিকে এই গভীর সমুদ্রবন্দর সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দিলে তা হবে - এই বন্দর তৈরীর প্রাথমিক লক্ষ্যের পরিপন্থী এবং বাংলাদেশের কৌশলগত সার্বভৌমত্ব হারানো।
youtu.be/2W3r1WoTB1w
1
241
ডঃ ইউনুসের - ইউনুসীয় মবতান্ত্রিক অপশাসনে হামে প্রায় ১২০০ শিশুর মৃত্যু নিয়ে রয়টার্সের রিপোর্ট।
নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য হামে প্রায় ১২০০ শিশুর অকাল ও প্রতিরোধযোগ্য মৃত্যুর ব্যাপারে ইউনুস ও সহযোগীদের বিরুদ্ধে তদন্ত/বিচার হওয়া প্রয়োজন।
অথচ হামের প্রাদুর্ভাব এবং এসব শিশুর মৃত্যর কারন অনুসন্ধানের জন্য তারেক রহমান সরকার অজ্ঞাত কারনে বিভিন্ন মহলের দাবী ও অনুরোধের পরিপ্রেক্ষিতেও ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে কোন তদন্তই করছে না। কোন কোর্টও তাদের বিরুদ্ধে কোন মামলা নিচ্ছে না।
এই প্রান্তিক জনগোষ্ঠীর ১২০০ শিশুর অকাল এবং প্রতিরোধযোগ্য মৃত্যু নিয়ে কারো কোন বিকার নেই। এর তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার একদিন এ দেশের মাটিতেই হবে।
সরকারের হামের সংক্রমন রোধে ও মৃত্যুর সংখ্যা কমানোর জন্য বর্তমান ব্যবস্থাপনাও পর্যালোচনার দাবী রাখে।
facebook.com/share/v/1GsR2kS…
1
243
অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ধ্বংসের ষড়যন্ত্রকারী ও কারিগররা - আফগানিস্তান, বাংলাদেশ, লিবিয়া, সিরিয়া, ইরাক, প্যালেস্টাইন এবং অন্যান্য।
Report by Reuter on Deaths from Measles -
হামে মৃত্যর কারন অনুসন্ধানের জন্য তারেক রহমান সরকার অজ্ঞাত কারনে ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে কোন তদন্ত করলো না। কোন কোর্টও তাদের বিরুদ্ধে কোন মামলা নিচ্ছে না।
facebook.com/share/v/1Nh39i6…
59
পুনর্মিলন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি অপরিহার্য।
বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন–আমরা কি অতীতের সংঘাত, প্রতিশোধ ও বিভাজনের রাজনৈতিক সংস্কৃতিতে আবদ্ধ থাকব, নাকি জাতীয় পুনর্মিলন, পারস্পরিক সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করব। রাষ্ট্রের দায়িত্ব কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা নয়; বরং আইনের শাসনের ভিত্তিতে সব নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
বাংলাদেশের এখন প্রয়োজন প্রতিহিংসার রাজনীতি থেকে পুনর্মিলনের রাজনীতিতে উত্তরণ। প্রয়োজন বিভাজন নয়, ঐক্য; বর্জন নয়, অন্তর্ভুক্তি; প্রতিশোধ নয়, ন্যায়বিচার। জাতীয় পুনর্মিলন কোনো রাজনৈতিক দুর্বলতার পরিচয় নয়–এটি দূরদর্শী, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল রাষ্ট্রনায়কত্বের সর্বোচ্চ প্রকাশ।
নিবন্ধটির বাংলা ও ইংরেজী ভার্সন কমেন্টস বক্সে।
2
3
256
মন্ত্রী/উপদেষ্টা হবার যোগ্যতা।
আমাদের দেশে বেশিরভাগ সময় যোগ্যতা, দক্ষতা, সততা ও নিষ্ঠার চেয়ে ব্যক্তিগত সম্পর্ক, অর্থপ্রতিপত্বি ও যোগাযোগের ভিত্তিতে মন্ত্রী বা উপদেষ্টা নিয়োগের প্রবণতা দেখা যায়।
তবে এর ব্যতিক্রমও রয়েছে। আমাদের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী একজন অন্যতম সেরা উদাহরণ। একজন দক্ষ ও যোগ্য মন্ত্রী হতে যেসব গুণাবলী থাকা প্রয়োজন, তার সবই তাঁর মধ্যে রয়েছে। বর্তমান মন্ত্রীসভায় তিনি তাঁর বেশীরভাগ সহকর্মীদের থেকে সম্পূর্ণ আলাদা
সভ্য ও শালীন কথাবার্তার একজন মানুষ।
ইতোঃমধ্যে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক ইস্যুতে তাঁর গঠনমূলক বক্তব্য এবং মার্জিত ও শান্ত প্রশাসনিক পরিচালনা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষ চান যেন তাঁর মতো যোগ্য ও সৎ ব্যক্তিবর্গকেই পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
আমরা তাঁর সার্বিক সাফল্য ও শুভকামনা করি।
1
2
278
টোকাই থেকে শুরু সবাই কেন এমপি/মন্ত্রী হতে চায়!
সংসদ সদস্য কিংবা মন্ত্রী হবার মজাই আলাদা - কত্ত রকমের সুবিধা আর নিরাপত্তাঃ
১। বিনা বিনিয়োগে ৫ বছরে ১০/২০/৫০, এমনকি ১০০ কোটি টাকার মালিক হওয়া যায়!
২। রিক্সা বা অটো থেকে প্রাডো গাড়ির মালিক চড়া যায়!
৩। স্যান্ডেল থেকে ৭০ হাজার টাকার কেডস পায়ে দেওয়া যায়!
৪। নিক্সন মার্কেটের ১০০ টাকা দামের টি-শার্টের বদলে ১.৫ লাখ টাকা দামের স্যুট পরা যায়!
৬। Rolex ঘড়ি, দামী সানগ্লাস আর ভরি ভরি সোনার কথা না হয় বাদই দিলাম!
৭। যা মনে আসে তাই বলা যায় এবং সোসাল মিডিয়াতে যা ইচ্ছে তাই শেয়ার করা বা পোষ্ট করা যায়!
৮। সবচেয়ে বড় কথা - এত কিছু করেও গ্রেফতার আতংকে ভুগতে হয় না।
সব রকমের সুবিধা, বাক স্বাধীনতা আর নিরাপত্তা শুধুমাত্র এদের জন্যই!
জয়তু সাংসদগন!
PS: Thanks to Yunus’ Mobocracy!😆
জোড়পূর্বক দখলবাজি, ভাংচুর ও লুটপাটের মাধ্যমে মিরপুর রাড্ডা মাতৃ, শিশু ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিকে দখলে নেবার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শাস্তিমূলক ব্যবস্হা দৃষ্টান্তমূলক।
আশা করি এর মাধ্যমে মববাজি, চাঁদাবাজি, দখলবাজি কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।
এই ঘটনার সব দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
বিষয়টির উপর বাংলা ও ইংরেজি নিবন্ধ দুটির লিংক কমেন্ট বক্সে।
প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ -
রাড্ডা কাণ্ডে নজিরবিহীন অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদানের জন্য।
যে দেশে এই আধুনিক যুগেও ১১০০ এর অধিক শিশু হামে মৃত্যুবরণ করেছে (যে সংখ্যাটা প্রতিদিন বাড়ছে) - সেখানে গত প্রায় পাঁচ দশকের অধিক সময় ধরে যে প্রতিষ্ঠানটি মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান, প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল - তা ভেঙে গুঁড়িয়ে দিয়ে জোরপূর্বক দখল নেওয়ার অপচেষ্টা নিঃসন্দেহে একটি গর্হিত অপরাধ - যা দেশে আগে কখনো ঘটেনি।
একই সাথে এরকম একটি গর্হিত অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অতীতে কোন প্রধানমন্ত্রীকেও কোন সাংসদকে পদত্যাগ করতে বলা হয়নি - এটাও নজিরবিহীন। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
তবে জনগনের প্রত্যাশা - প্রধানমন্ত্রী যেন একইভাবে, রাড্ডা ঘটনার দায় অন্য কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর ওপর চাপানোর যেসব বক্তব্য আরেকজন সংরক্ষিত আসনের এমপি জনপরিসরে এনেছেন, সেগুলোরও তথ্যভিত্তিক যাচাই করার ব্যবস্হা করেন। কোনো জনপ্রতিনিধি যদি প্রমাণ ছাড়াই অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে থাকেন তাঁর ভূমিকারও যথাযথ পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধেও প্রধানমন্ত্রী যেন যথাযথ ব্যবস্হা গ্রহণ করেন।
রাড্ডাকে পুনরায় সচল করার সম্ভাব্য পরবর্তী পদক্ষেপঃ
১। শাস্তি ও তদন্তের পাশাপাশি সবচেয়ে জরুরি বিষয়টি হলো রাড্ডা কেন্দ্রের স্বাস্থ্যসেবা পুনরায় চালু করা।
২। কেন্দ্রটি মেরামতের জন্য সরকারী অনুদান প্রদান করা।
৩। কেন্দ্রটিকে সরকারীভাবে দীর্ঘমেয়াদে রাড্ডা কতৃপক্ষকে লীজ দেওয়া।
4
240
Saima Wazed is so far the only Bangladeshi elected to an Executive Position/Head of any UN Agency.
She can be the next leader of Awami League and the Prime Minister of Bangladesh.
youtu.be/nht76SHQA-M?si=KaPs…
3
508












