পঃবঃ পরিবহন দপ্তরের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট রাইড' যা মিলেনিয়াম পার্ক থেকে প্রতি শনি-রবিবার মাত্র ৩৫০ টাকায় ১১ ঘন্টার মনোরম যাত্রা উপভোগ করার সুযোগ দিচ্ছে যাত্রীদের। সকাল ১০টায় এই যাত্রা শুরু হবে এবং শেষ হবে রাত ৯টায়।
আজ দুপুর ২টোয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চার জেলায় চারটি নতুন বাস টার্মিনাসের শুভ উদ্বোধন এবং অন্য দুই জেলার বাস টার্মিনাসের শিলান্যাস করবেন।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সহযোগিতায় এখন থেকে গণপরিবহনে বিনোদনমূলক এবং দূরপাল্লার বাতানুকূল বাসের যাত্রীরা ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-ভার্সন ১.০’ নামের অ্যাপ থেকেই টিকিট কাটতে পারবেন। এছাড়াও বিশেষ ট্রাম এবং জলযান ভ্রমণেরও টিকিট কাটা যাবে।
আগামী ২১ জানুয়ারি থেকে পঃবঃ পরিবহন নিগমের সহযোগিতায় রাজ্যবাসী পেতে চলেছেন ১০০ টাকার বিনিময়ে ট্রাভেল এবং ট্রাম পাস। ট্রাভেল পাসের মাধ্যমে পঃবঃ পরিবহন নিগমের বৈধ বাস-ট্রাম-লঞ্চে এবং ট্রাম পাসের মাধ্যমে কলকাতার ঐতিহ্যবাহী যে কোনো ট্রামে সেইদিনে যাতায়াত করা যাবে।
আগামী ১২ জানুয়ারি, বেলা ১১.৩০টায় মাননীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এবং পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে বেহালায় উদ্বোধন হতে চলেছে নবনির্মিত সরশুনা বিবেকানন্দ বাস টার্মিনাস।
পশ্চিমবঙ্গ সরকার এবং বিশ্ব ব্যাংকের মধ্যে ৫ জানুয়ারি হওয়া চুক্তির সমস্ত তথ্য দেখে নিন এক ঝলকে।
Take a glance at all the details of the agreement between the West Bengal government and the World Bank that took place on 5th January.
পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে পথদিশা মোবাইল অ্যাপের মাধ্যমে রাজ্যবাসী খুব সহজেই পেয়ে যাবেন বাস, ট্রাম এবং ফেরির পরিষেবার যাবতীয় তথ্য এবং সুবিধা।
পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে ১ জানুয়ারি থেকে কলকাতার রাস্তায় প্রথমবার শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামে ফ্রী ওয়াই-ফাই চালু হয়েছে। এই তথ্য-প্রযুক্তি যুব সমাজকে কলকাতার ঐতিহ্য, ট্রামে চড়তে উদ্বুদ্ধ করবে।
মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ঐকান্তিক উদ্যোগে টালিগঞ্জ কুঁদঘাট বাস টার্মিনাস থেকে দীঘা এবং দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন দুটি নতুন বাস রুটের আজ শুভ উদ্বোধন। পঃবঃ পরিবহন দপ্তরের সহযোগিতায় এই রুটে প্রতিদিন বাস সার্ভিস চালু থাকবে।









